News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে না অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ, জানালেন সংগঠনের নেতৃত্বরা
Image

ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে না অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ, জানালেন সংগঠনের নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে না অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ। গতকাল অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় যে বক্তব্য প্রকাশ করেছেন অধিভক্তা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তা সম্পূর্ণ ভুল। সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

সংগঠনের কাউকে না জানিয়ে  সুব্রত বাবু বলেছিলেন চারজন প্রার্থী নাকি অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  কিন্তু অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ কোন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না। তা স্পষ্ট করে দিলেন সংগঠনের নেতৃত্বরা। এদিন পশ্চিম জেলা কোর্ট চত্বরে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃত্বরা।

এদিকে সুব্রত রায় বলেন সংগঠনের যারা মেম্বার রয়েছেন তারা নির্বাচনে লড়াই করতে পারেন। সংগঠন সরাসরিভাবে কোন দলকে সমর্থন না করলেও মেম্বাররা নিজেদের ইচ্ছা অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে চারজনের নাম মনোনয়নের জন্য জমা দিয়েছেন। তিনি অবৈধ কোন কিছুই করেননি বলে দাবি সুব্রত রায়ের। এই ঘটনায় ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের  নির্বাচনে অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে আইনজীবী উন্নয়ন মঞ্চের তরফে রতন দত্ত জানান, আজ মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষ হয়েছে।  ২৮ টি মনোনয়ন পত্র বৈধ রয়েছে। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবারে নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top