News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলা সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলা সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জুলাই:
বুধবার দুপুর ২টায় বটরশির একটি খালি জায়গায় ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে জাতীয় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এক নির্বাচনী জনসভা করলেন। সঙ্গে ছিলেন প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিত পাল, বরিষ্ঠ কংগ্রেস নেতা কেবল কান্তি নন্দী এবং সভাপতিত্ব করেন রিটায়ার্ড পুলিশ পারসন সুরঞ্জন নাথ।

সুদীপ রায় বর্মন বলেন, এদিনের এই সভায় আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঠে নামার আহবান জানিয়েছেন। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে। তাই উত্তর জেলার এবং ঊনকোটি জেলার মানুষ চিকিৎসার জন্য শিলচর আসাম বা মেঘালয় পাড়ি দিচ্ছে। রাজ্যে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রশাসনে পরিণত হচ্ছে।

উত্তর জেলার প্রতিরোধের মুখে এখানে রাজ্যে যে ত্রিস্তরী নির্বাচন হচ্ছে তার জন্য যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ধন্যবাদ জানান।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top