News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া, বললেন এই পদ জনসেবার
Image

পঞ্জাবের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া, বললেন এই পদ জনসেবার

চন্ডীগড়, ৩১ জুলাই (হি.স.): পঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন গুলাব চাঁদ কাটারিয়া। বুধবার চন্ডীগড়ে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে পঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া। পঞ্জাবের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর গুলাব চাঁদ কাটারিয়া বলেছেন, “রাষ্ট্রপতি আমাকে পঞ্জাবের দায়িত্ব দিয়েছেন। একজন ভালো পাবলিক সার্ভেন্ট হিসেবে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই পদ সাজসজ্জা নয়, এর জন্য প্রয়োজন জনগণের সেবা করা। আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে অভ্যস্ত।শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেছেন, “আমি গুলাব চাঁদ কাটারিয়াকে অভিনন্দন জানাতে চাই। পঞ্জাবের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। তিনি ৮ বারের বিধায়ক এবং একবারের সাংসদ। তিনি রাজস্থান সরকারের মন্ত্রী ছিলেন। এর আগে তিনি অসমের রাজ্যপালও ছিলেন। তাই, আমরা তাকে কাজে লাগাব এবং একসঙ্গে আমরা পঞ্জাবের জনগণের কল্যাণে কাজ করব…আমি তাকে সম্মান করি, তিনি অভিজ্ঞ। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top