News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেআইনিভাবে জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে
Image

বেআইনিভাবে জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ জুলাই:
প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা কমলাসাগর বিধানসভার বিশালগড় থানার অন্তর্গত উত্তমভক্ত চৌমুহনী এলাকায়। ২০০৪ সালে রাজধানী আগরতলার বাসিন্দা নারায়ন চৌধুরী উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় পাঁচ কানি জায়গা ক্রয় করেন। জায়গাটি বিক্রি করেছিল মায়ারানি বর্ধন এবং উনার দুই ছেলে অপুবর্ধন এবং টিপু বর্ধন।
জমির রেজিস্ট্রি করা হয় নারায়ণ চৌধুরীর স্ত্রী লিপিকা চৌধুরীর নামে।

প্রায় ২০ বছর পর হঠাৎ জমির মালিক বুলডোজার নিয়ে হাজির জমিতে। অভিযোগ, জায়গা ডিমারকেশসন না করে অবৈধ উপায়ে মাটি কাটতে শুরু করে। এমনকি মায়ারানী বর্ধনের ছোট ছেলে দেবব্রত বর্ধন সহ তার বৌদি শিখা বর্ধনের জায়গায় মাটি ভরাট করতে শুরু করে। এমতাবস্থায় জমির মালিকরা বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দিতে শুরু করে বলে অভিযোগ। অন্যদিকে, বর্তমানে জমিতে ধান রোপন চলছে। এমতাবস্থায় বুলডোজারে মাটি কাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু কৃষক।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top