News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লীগ ফুটবলে আজ নবোদয়-সমিতি, বীরেন্দ্র-স্পোর্টস স্কুল
Image

বি-ডিভিশন লীগ ফুটবলে আজ নবোদয়-সমিতি, বীরেন্দ্র-স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফেরার ঐকান্তিক ইচ্ছে রয়েছে কল্যাণ সমিতির। খেলা আগামীকাল। প্রতিপক্ষ নবোদয় সংঘ। বেলা দুইটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি-ডিভিশন লীগ ফুটবলের দশম ম্যাচ। উল্লেখ্য, প্রথম ম্যাচে কল্যাণ সমিতি ৯-১ গোলের বড় ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে ২-৪ গোলে হেরে পয়েন্ট খোয়াতে হয়েছিল। তৃতীয় ম্যাচে আগামীকাল নবোদয় সংঘের বিরুদ্ধে জয়লাভে লক্ষ্যে মরিয়া হয়ে আছে। ‌ পক্ষান্তরে নবোদয় সংঘও চাইছে তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেতে। কেননা, প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে তিন গোলে এবং বীরেন্দ্র ক্লাবের কাছে ১-৬ গোলে হেরে অনেকটা পিছিয়ে পড়তে হয়েছে। বিকেল চারটায় দিনের দ্বিতীয় খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং বীরেন্দ্র ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ‌ ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্য রয়েছে টানা তৃতীয় জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিক অর্জন করে নিতে। প্রথম ম্যাচে নবোদয়কে তিন গোলে এবং দ্বিতীয় ম্যাচে কল্যাণ সমিতিকে ৪-২ গোলে হারিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল আগামীকাল বীরেন্দ্র ক্লাবের মুখোমুখি হচ্ছে। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাবও চাইছে জয়ের ধারা অব্যাহত রেখে এগোতে। কেননা প্রথম ম্যাচে কল্যাণ সমিতির কাছে এক-নয় গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুন ভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে নবোদয়কে ৬-১ গোলে হারানোর মধ্য দিয়ে। আগামীকাল তৃতীয় ম্যাচে জয় পেলে বীরেন্দ্র-র পক্ষে জয়ের ধারা অব্যাহত থাকবে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top