News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২
Image

নেশা বিরোধী অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

আগরতলা, ২৭ জুলাই: ধলাই জেলায় আসাম আগরতলা জাতীয় সড়কে আমবাসা উপনগর নাকা পয়েন্টে একটি গাড়ি আটক করে ৬৬ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে গাড়ির চালক ও সহ চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়ির ধাক্কায়  এক এস পি ও জোয়ান আহত হয়েছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আমবাসায় জাতীয় সড়কেলংতরাই পাহাড়ের পাদদেশ উপনগর এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে পুলিশ একটি গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করেছে। আগরতলা থেকে আমবাসা আসার পথে আমবাসা বাজারে পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেখানোর পর গাড়িটি পালিয়ে গিয়ে। তারপর উপনগর  নাকা চেকিং পয়েন্টে যাবার পর পুলিশ গাড়িটি আটক করে। সেখানেও পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিলে নাকা চেকিং পয়েন্ট ভেঙ্গে রাস্তার সাইডে গাড়িটি গিয়ে থেমে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িতে থাকা চালক ও সহচালককে আটক করে। পুলিশ এই গাড়িটি আটক করে তল্লাশি চালায়।  গাড়ির দরজার ব্যাক সাইট এবং ফ্রন্ট সাইড থেকে গাঁজা উদ্ধার  করে । ৬৬ প্যাকেটে  ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানা যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ। ডিসিএম এর উপস্থিতিতে গাড়ি  তল্লাশী চালায় আমবাসা থানার পুলিশ।  পুলিশ গাড়ি  চালক ও সহচালককে আটক করে। 

আরও জানা গিয়েছে, গাড়ির চালকের নাম সুজিত মিয়া, বয়স ২৬ । বাড়ি আগরতলার জগহরিমুড়া এবং সহচালকের নাম রুবেল মিয়া, বয়স ২১। বাড়ি তামশাবাড়ি সোনামুড়া। আমবাসা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে । এদিকে পাচারকারীর ধাক্কায় আহত এসপিও জোয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top