News Flash

  • Home
  • খেলা
  • নব দিগন্তে আজ থেকে দু-দিন ব্যাপী প্রাইজমানি ফুটবল আসর
Image

নব দিগন্তে আজ থেকে দু-দিন ব্যাপী প্রাইজমানি ফুটবল আসর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নব দিগন্তে ফুটবল টুর্নামেন্ট। এন্ট্রি জমা সম্পন্ন। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। ‌ আগামীকাল থেকে রাজধানীর জয়নগর স্থিত নব দিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে থ্রি-এ সাইড দিবারাত্রি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার প্রাক্তন সভাপতি স্বর্গীয় হরিপদ রায়ের স্মৃতিতে আগামীকাল থেকে দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ড. বি আর আম্বেদকর স্কুল মাঠে টুর্নামেন্টের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে সুদৃশ্য ট্রফির পাশাপাশি প্রাইজ মানিও দেওয়া হবে। ‌ এছাড়াও থাকছে অন্যান্য পুরস্কার। এই উপলক্ষে নব দিগন্তে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নব দিগন্তের পক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top