News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াইয়ে ভোট প্রচারে অংশ নিলেন মেয়র
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াইয়ে ভোট প্রচারে অংশ নিলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে খোয়াইয়ে গেলেন আগরতলা পুরনিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার। শুক্রবার দলীয় নেতাদের নিয়ে তিনি সোনাতলা এলাকায় বিভিন্ন বুথে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন। 

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ময়দান চষে বেড়াচ্ছেন বিজেপির নেতারা। খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কিছু আসনে ভোট হচ্ছে।

আগামী ৮ ই আগস্ট গণদেবতারা ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গ্রাম দখলের লড়াইয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে ভোটদান করবেন। খোয়াই ইতিমধ্যেই শাসকদল বিজেপি প্রচারে ঝড় তুলেছে। যে যে আসনগুলিতে ভোট হবে সেখানে শাসকদল প্রচারে অনেকটাই এগিয়ে থাকলেও বিরোধীদের দেখা নেই। প্রার্থী থেকে শুরু করে বিজেপি দলের মন্ডল এবং রাজ্য স্থানীয় নেতারা ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করতে ঝড়ো প্রচার শুরু করে দিয়েছে।

শুক্রবার সকাল আটটা থেকে খোয়াই বিধানসভার অন্তর্গত সোনাতলা এলাকায় বিভিন্ন বুথে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

এদিন প্রার্থীদের সাথে নিয়ে তিনি বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে গিয়ে বিজেপির স্বপক্ষে ভোট চাইলেন। উনার সঙ্গে এছাড়াও ছিলেন বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top