News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা
Image

বিশ্রামগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৫ জুলাই: বিশ্রামগঞ্জের চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। মজুদ রাখা শিশুদের চাল ডাল সহ গ্যাস সিলিন্ডার বাসনপত্র সবকিছুই চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার গভীররাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রান্নাঘরে থাকা শিশুদের চাল ডাল চিড়া এবং গ্যাসের সিলিন্ডার, বাসনপত্র সব চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালবেলা  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি অনিমা দেববর্মা এবং সহায়িকা সাবিত্রী দেববর্মা অঙ্গনওয়াড়ী সেন্টারে এসে এই অবস্থা দেখতে পেয়ে অবাক হয়ে যান। সেন্টারের দিদিমণি বিষয়টি গ্রামবাসীদের জানান। শিশুদের খাবার সামগ্রীগুলো এই রান্না ঘরের মধ্যে রাখা ছিলো।বুধবার রাত্রিবেলায় চোরের দল হানা দিয়ে নিয়ে যায় শিশুদের খাদ্য সামগ্রী সহ বাসনপত্র গুলো। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলদের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায়  বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top