News Flash

Image

সংকল্প কার্যসূচির অধীনে এরালিগুলে অনুষ্ঠিত মহিলা সচেতনতা সভা

করিমগঞ্জ (অসম), ২৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জের ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অব উইমেন বা ডিএইচইডব্লুউ-এর উদ্যোগে করিমগঞ্জ জেলার এরালিগুলস্থিত লালবাহাদুর শাস্ত্রী এলপি স্কুলে ১০০ দিবসীয় সংকল্প কার্যসূচির অধীনে মহিলাদের এক বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ওই ১০০ দিবসীয় সচেতনতা কার্যসূচির অঙ্গ হিসেবে মহিলাকেন্দ্রিক আইনি ব্যবস্থা সপ্তাহ পালন উপলক্ষ্যে পোস আইন, পিসিএমএ আইন, পকসো আইন, পরিবারিক উৎপীড়ন আইন, যৌতুক নিবারণী আইন ইত্যাদি নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অঙ্গনওয়াডি কর্মী-সহায়িকা, সুপারভাইজার ও গ্রামের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত সভায় ডিএইচইডব্লুউ-এর জেলা মিশন সমন্বয়ক রূপকথা চক্রবর্তী মিশন শক্তির অধীনে সম্বল ও সামর্থ উপ-প্রকল্পের মূল বিষয়বস্তু নিয়েও আলোচনা করেন।

এদিকে সভায় পাথারকান্দি থানার সাব-ইনস্পেক্টর নুরনেহার বেগম বিস্তারিতভাবে সংশ্লিষ্ট আইন নিয়ে সচেতনতামূলক বিবরণ তুলে ধরেন। এছাড়া করিমগঞ্জ ওয়ান স্টপ সেন্টারের মামলা কর্মী নবনীতা দেবনাথ সখি ওয়ান স্টপ সেন্টার সম্পর্কে  বিস্তারিত বিবরণ সবাইকে অবগত করেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top