News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন বিশ্রামগঞ্জ, রানার্স‌ জম্পুইজলা বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল সম্পন্ন
Image

চ্যাম্পিয়ন বিশ্রামগঞ্জ, রানার্স‌ জম্পুইজলা বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল আসরে শিরোপা দখল করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।  লিগের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার এর সঙ্গে ১-১ গোলে ড্র করে খেতাব নিজেদের করে নিলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।  মহিলা লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ২০ পয়েন্ট। অন্য দিকে জমপুইজলা প্লে সেন্টারের সংগ্রহে  ছিলো ৮ ম্যাচে ১৯ পয়েন্ট।  ফলে লিগের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিল না। এই ম্যাচে জমাটি লড়াই হয়। তবে  সোমবার ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রার্নাস আপের খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হলো জম্পুইজলা প্লে সেন্টারকে।জয়ের মুখ আর দেখা হলো না নির্নায়ক এই ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের।  ম্যাচ শেষে উমাকান্ত ময়দানে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী,  পেট্রন রতন সাহা, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, দ্রোনাচার্য কোচ বিশেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ফুটবলার ধনিতা রিয়াং৷ লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা। ১২ টি গোল করে সেরা স্কোরারের পুরস্কার নিজের করে নেয় জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার পোখীলা বোড়ো।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন  দলের হাতে ২৫ হাজার টাকা সহ ট্রফি ও রার্নাস দলের হাতে ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিরা। উল্লেখ্য, কোচ সুজিত ঘোষ দায়িত্ব নেওয়ার পর ৮ বছরে ২ বার চ্যাম্পিয়ন হলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top