নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): আরএসএস ও সঙ্ঘের প্রতিটি কর্মী সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় যত্ন নেয়। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। তিনি বলেছেন, “বিরোধীরা শুধুমাত্র তোষণের রাজনীতিতে আগ্রহী। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তাঁদের আলাদা মানদণ্ড রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তাঁদের মনোভাব খুবই নেতিবাচক। আমি মনে করি আরএসএস এবং সঙ্ঘের প্রতিটি কর্মীরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের জন্য যত্নশীল।”পীযূষ গোয়েল আরও বলেছেন, “যে কেউ এই সংগঠনের অংশ হতে চায়, আমরা তা স্বাগত জানাই। সঙ্ঘ কোনও ভাবেই পরিষেবা বিধি লঙ্ঘন করে না, রাজনৈতিক কারণে, কংগ্রেস দল ভুল নিষেধাজ্ঞা জারি করেছিল, আমরা সেই ভুল সংশোধন করেছি।” উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কার্যক্রমে সরকারি কর্মীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ১৯৬৬ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনসন সংক্রান্ত দফতরের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়েছে।এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে খুশি ব্যক্ত করেছেন পীযূষ গোয়েল। তিনি বলেছেন, “আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজনৈতিক কারণে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে – সেই নির্দেশ বাতিল করা স্বাগতযোগ্য। আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক এবং এই জাতীয় সামাজিক সংগঠনগুলির প্রতি কংগ্রেস দলের নেতিবাচক চিন্তাভাবনা, কংগ্রেস দলের মনোভাব দেশবিরোধী এবং দেশপ্রেমবিরোধী। ভারতে এই ধরনের আদর্শের কোনও স্থান নেই। আরএসএস, যা একটি দেশপ্রেমিক সংগঠন, যেটি একটি সাংস্কৃতিক সংস্থা যার প্রতিটি কর্মী দেশপ্রেমে পরিপূর্ণ – যদি কোনও ব্যক্তি সেই সংস্থার অংশ হয়ে ওঠে, তবে তাদের স্বাগত জানানো উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই, যারা সবাইকে আরএসএসের অংশ হওয়ার জন্য শিথিলতা দিয়েছেন।”

আরএসএস ও সঙ্ঘের প্রতিটি কর্মী সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় যত্নশীল : পীযূষ গোয়েল
Tags:
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…
ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…


















