News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা বন্ধ করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে রেলওয়ে দপ্তর, চরম উত্তেজনা
Image

রাস্তা বন্ধ করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে রেলওয়ে দপ্তর, চরম উত্তেজনা

আগরতলা, ২২ জুলাই: গ্রাম্য একটি রাস্তা বন্ধ করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন রেলওয়ে দপ্তর কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়ি মাই গ্রাম পঞ্চায়েতের চরম উত্তেজনা ছড়িয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বালুয়াছড়ি রেল রাস্তার সঙ্গেই রয়েছে গ্রামবাসীদের চলাচলের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কৃষ্ণ সঙ্গ এবং বালুয়াছড়ি এলাকার শত শত মানুষ এবং শত শত কৃষক চলাফেরা করে স্কুলে যায় হাতে এবং মাঠে যায় এবং কৃষকরা ও চলাফেরা করে গ্রাম্য এই রাস্তাটি ধরে রেল রাস্তার উপর দিয়ে। হঠাৎ করে সোমবার দিন দুপুরবেলা রেলওয়ে দপ্তরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রবীর দাস রেলওয়ে পুলিশ এবং বিশ্রামগঞ্জ পিডব্লিউডি অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার কৈশিক দেব সহ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

তাঁরা রেলওয়ে দপ্তর মোটা মোটা পিলার বসিয়ে গ্রাম্য রাস্তাটি বন্ধ করার চেষ্টা করে। তাদের অভিযোগ, এভাবে রেল রাস্তার উপর দিয়ে চলাফেরা করা নিরাপদ নয়। এটা নিরাপদহীন ক্রসিং। জনজীবন রক্ষার স্বার্থে গ্রাম্য এই মেঠো পথটি কে পিলার বসিয়ে বন্ধ করে দেয়া হবে। যাতে করে লোকজন রেল রাস্তার উপর দিয়ে এভাবে বাইক গাড়ি এবং ছোট ছোট যানবাহন নিয়ে না যায়। কারণ যেকোনো সময় বিপদ হতে পারে। রেলওয়ে পুলিশ এবং অফিসারদের দেখতে পেয়ে গোটা গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং রেলওয়ে দপ্তরকে বাধা দেয় যাতে করে পিলার বসিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া না হয়।। কারণ রাস্তাটি দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ চলাফেরা করে। গ্রামের মানুষের বিকল্প আর কোন রাস্তা নেই।

দীর্ঘক্ষণ যাবৎ রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে দপ্তরের সঙ্গে চলে গ্রামবাসীদের তর্ক-বিতর্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের প্রধান প্রদীপ দেবনাথ এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ। প্রধান এসে রেলওয়ে দপ্তরের সঙ্গে কথা বলে ১ সপ্তাহ সময় চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে গ্রামের মানুষ প্রধান সহ জেলাশাসকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top