News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মি ডে মিল কর্মীদের সরকারী স্বীকৃতি প্রদান সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ
Image

মি ডে মিল কর্মীদের সরকারী স্বীকৃতি প্রদান সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: মি ডে মিল কর্মীদের সরকারী স্বীকৃতি দেওয়া সহ ১০ দফা দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিআইটিইউ অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ন রাজ্য কমিটি। পরর্বতী সময়ে কমিটির এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।

কমিটির এক নেত্রীর অভিযোগ, মি ডে মিল কর্মীরা অত্যন্ত গরীব অংশের মানুষ। তাছাড়া, অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছেন। মাত্র ২৫০০ টাকার বিনিময়ে তারা কাজ করছেন। তাই রাজ্য সরকারের নিকট দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক।

তাছাড়া, কমিটির তরফ থেকে ১০ দফা দাবি জানানো হচ্ছে। সেগুলো হল, প্রতি মাসের বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহে দেওয়া, ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন প্রদদন, বাজার দরের সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের প্রতি বছর পোশাক দেওয়া হোক।

পাশাপাশি, মিড ডে মিল কর্মীদের উৎসব এক্সগ্রেসিয়া দেওয়া, ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করা, ছাত্র ছাত্রীদের মিড-ডে-মিলের মাথা পিছু বরাদ্দ বাজার দরের সঙ্গে সংগতি রেখে বৃদ্ধি করা,  রান্না করার সময়ে দুর্ঘটনায় পতিত হলে ক্ষতিপূরণ দেওয়া, মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান এবং নিয়োগ করার সময়ে নিয়োগপত্র দেওয়া হোক।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top