News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব আরাধনায় ব্রতী ভক্তরা
Image

শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব আরাধনায় ব্রতী ভক্তরা

আগরতলা, ২২ জুলাই: শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বাবাকে সন্তুষ্ট করতে ভক্তরা বাবার মাথায় দুধ ও জল প্রদান করছেন। এদিন বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্যই বাবার মাথায় জল ও দুধ প্রদান করছেন ভক্তরা

প্রসঙ্গত, শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন। শ্রাবণ মাসের সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। শ্রাবণে শিবলঙ্গে, মধু, দুধ, বেলপাতা, ধুতরো ফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে আজ শিবের পুজোয় ব্রতী হন অনেকেই। 

এদিন শিবের মাথায় জল ঢালার জন্য সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top