News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত সকালে চড়িলামে ভয়াবহ যান দুর্ঘটনা, আহত তিন
Image

সাত সকালে চড়িলামে ভয়াবহ যান দুর্ঘটনা, আহত তিন

আগরতলা, ২২ জুলাই: সাত সকালে চড়িলামে ভয়াবহ যান দুর্ঘটনা। ম্যাক্স, মারুতি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন ব্যক্তি। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে চড়িলাম বাজারে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে এসে মারুতি গাড়িতে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটি একটি যাত্রীবাহী ম্যাক্স এবং বাইককে ধাক্কা দেয়। এদিকে বাসটি ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। ওই তিন গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছন তিনজন।তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন বিজয় দেবনাথ, নিকুঞ্জ দেবনাথ,গীতা রানী দেবনাথ। তাঁদের উভয়ের বাড়ি সোনামুড়া এলাকায়।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top