News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তপুর ও আখাউড়া আইসিপি নিয়ে দেশে ফিরছেন পড়ুয়ারা
Image

সীমান্তপুর ও আখাউড়া আইসিপি নিয়ে দেশে ফিরছেন পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: গতকালের পর আজ দ্বিতীয় দিনে বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্ত পুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে প্রায় ১৬২জন পড়ুয়া।  এদিকে আগরতলা আখাউড়া আইসিপি দিয়ে এদিন ভারতে প্রবেশ করেছেন ১৫২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ভারতীয় রয়েছেন ৪৬ জন আর নেপালী রয়েছেন ৬৬ জন। আরো শিক্ষার্থীরা আসবেন বলে খবর রয়েছে।

এছাড়া সাধারণ মানুষও আসছে।  পড়ুয়াদের মধ্যে বেশির ভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ , মহকুমা প্রশাসন এবং লেন্ডপোর্ট অথরিটির পক্ষ থেকে টেন্ট বসিয়ে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top