News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেম্বুছড়া বাজার এলাকায় যান দুর্ঘটনার মামলায় অভিযুক্ত গাড়ি চালক গ্রেফতার
Image

লেম্বুছড়া বাজার এলাকায় যান দুর্ঘটনার মামলায় অভিযুক্ত গাড়ি চালক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: লেম্বুছড়া বাজার এলাকায় যান দুর্ঘটনার মামলায় অভিযুক্ত গাড়ি চালক অনুপ দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ।

পাশাপাশি যান দুর্ঘটনা সহ বিভিন্ন বিষয়ে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে মোহনপুর মহকুমা এলাকার মিশ্র জনগনের সহযোগিতা আবেদন করেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে লেম্বুছড়া বাজার থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন নাগর দেববর্মা। লেম্বুছড়া বাজার থেকে স্কুটি নিয়ে বের হতেই আগরতলাগামী একটি বুলেরো গাড়ি রাস্তার উল্টো পাশে এসে মুখোমুখি ধাক্কা দেয় স্কুটি চালককে। গুরুতর জখম হয় নাগর দেববর্মা। রক্তাক্ত অবস্থায় উনাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। উত্তেজিত জনতা অবরোধ করে আগরতলা খোয়াই জাতীয় সড়ক। তাঁদের দাবি অভিযুক্ত গাড়ি চালক এবং ঘাতক গাড়ি আটক করতে হবে। পুলিশ প্রাথমিকভাবে দাবি পূরণের আশ্বাস দিলেও তাঁতে পথ ছাড়িনি জনতা। অবশেষে ঘটনা স্হলে আসে টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা। তিনি পুলিশের সাথে কথা বলার পর পুলিশ উনাকে আশ্বস্ত করে অভিযুক্ত গাড়িচালক এবং ঘাতক গাড়িটিকে আটক করার। তারপরই তিনি স্থানীয় জনতার সাথে কথা বলেন। অবশেষে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এদিকে শনিবার রাতেই ঘাতক গাড়ি চালক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ। একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top