News Flash

Image

মাটি চাপা পড়ে গুরুতর আহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোদাই কাজ করতে গিয়ে টিলা ভেঙে মাটি চাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার আমতলী বাইপাস এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, আমতলী বাইপাস এলাকায় মাহেন্দ্রা শোরুম নির্মাণের কাজ চলছে। সেখানেই কাজ করছিলেন শ্রমিক রফিকুল ইসলাম (৩২)। তখন হঠাৎই ওপর থেকে মাটি ভেঙে পড়ে তার ওপর। তখনই মাটি চাপা পড়ে যান তিনি। এই দুর্ঘটনায় তার দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। যদিও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর কোনো আঘাত লাগেনি তার। জানা গেছে তার বাড়ি রানিরবাজার এলাকায়। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top