News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজকে সমর্থন জানিয়ে আগরতলায় বিক্ষোভে সামিল এআইডিএসও
Image

বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজকে সমর্থন জানিয়ে আগরতলায় বিক্ষোভে সামিল এআইডিএসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজকে সমর্থন জানিয়ে  রবিবার রাজধানীর আগরতলা শহরের বটতলায় বিক্ষোভ প্রদর্শন করে এআইডিএসও।

গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। এরই মধ্যে রবিবার রাজধানীর বটতলা এলাকায় এ আই ডি এস ও -র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, গত কয়েকদিনে বাংলাদেশের ছাত্র আন্দোলনটি বর্তমানে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে উঠেছে। কারণ সেই দেশের সরকার ছাত্রদের সাথে কোন ধরনের আলোচনা না করে কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।  এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করা ছাত্রছাত্রীরা যখন আন্দোলন নামিয়ে এনেছে তখন তাদের উপর বর্বরচিতভাবে আক্রমণ। এতে শতাধিকের অধিক ছাত্র-ছাত্রী নিহত হয়েছে।

এরই প্রতিবাদে আজকে আন্দোলন সংগঠিত হয়েছে বলে জানান তিনি। তারা কর্মসূচি থেকে আরো জানান, বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সংহতি জানায় এ আই ডি এস ও। পাশাপাশি সেই দেশের সরকারের অত্যাচারের বিরোধিতা করে নিন্দা জানায় বলে জানান তিনি।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top