News Flash

Image

নিজ দোকানে ফাঁসিতে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২১ জুলাই: বিশালগড় এর উত্তর ব্রজপুরে নিজ দোকানে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক। মৃত যুবকের নাম বিশ্বজিৎ শর্মা। বিশালগড়ের ব্রজপুরে এক যুবকের ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উত্তর ব্রজপুর দরগা সংলগ্ন এলাকায় প্রায় কুড়ি বছর ধরে ব্যবসা করে আসে ওই যুবক। রবিবার সকালে দোকানে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ শর্মা(৩৪)। গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজনরা পুলিশকে খবর দেন।

পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top