News Flash

Image

পুলিশি অভিযানে কুখ্যাত নেশা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজধানী আগরতলা শহর এলাকার জগহরিমুড়া এলাকা থেকে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করা হয়েছে। তার নাম নাহিদ মিয়া। আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ড্রাগস ব্যবসায়ী পান্ডাকে আটক করতে সক্ষম হয়েছে।

পূর্ব থানার ওসি জানিয়েছেন, তাদের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর আসে স্কুটিতে করে আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ড্রাগস বিক্রি করে চলেছে কতিপয় লোকজন। সেই খবরের ভিত্তিতে একটি টিম গঠন করে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে জগহরি মুড়া থেকে নাহিদ মিয়া নামে মূল পান্ডাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তার  কাছ থেকে  হেরোইন উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো বেশ কয়েকজনের নাম নাম জানতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকেও আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top