News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত মহকুমা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়
Image

আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত মহকুমা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ময়দানে শনিবার অনুষ্ঠিত হয় আন্ত মহকুমা মিডিয়া ফুটবল টুর্নামেন্ট।  শনিবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ময়দানে আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত মহকুমা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

আগরতলা প্রেস ক্লাবের দুটি দল ছাড়াও অন্যান্য   মহকুমা  প্রেস ক্লাবের সাংবাদিকরা এই মিডিয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করে চলেছে। রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে খেলাধুলায় রাজ্যের নাম উজ্জ্বল করছে। সাংবাদিকরা যাতে আরো বেশি পরিমাণে খেলাধুলায় অংশগ্রহণ করেন সেই আহ্বানও জানিয়েছেন তিনি।

Releated Posts

জুরি নদীর তীর রক্ষা প্রকল্পে গাফিলতির অভিযোগ, প্রশ্নে গুণগত মান

আগরতলা, ২ মে: উত্তর জেলার বাঘবাসা বিধানসভা এলাকার জুরি নদীর তীর রক্ষা প্রকল্প ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।…

ByByNews Desk May 2, 2026

সোনামুড়ার কৃতি ছাত্র মোঃ সেতাবের দুর্দান্ত সাফল্য, রাজ্যে সপ্তম স্থান

আগরতলা, ২ মে: এবারের সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সোনামুড়ার মুখ উজ্জ্বল করল কৃতি ছাত্র…

ByByNews Desk May 2, 2026

নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে নিখোঁজ যুবক, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ মে: গতকাল দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাছ ধরতে গিয়ে…

ByByNews Desk May 2, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ১০ কেজি গাঁজা

সোনামুড়া, ২ মে: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। বলেরঢেপা এলাকায় মোবাইল ডিউটির সময় উদ্ধার করা…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top