News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে দেশজুড়ে স্বাভাবিক হল বিমান পরিষেবা
Image

দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে দেশজুড়ে স্বাভাবিক হল বিমান পরিষেবা

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): মাইক্রোসফটের বিভ্রাটে শুক্রবার দিনভর ভোগান্তির শিকার হতে বিমান যাত্রীদের। অবশেষে শনিবার সকাল থেকে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিনব্যাপী সিস্টেম বিভ্রাটের পর পাটনা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পরিষেবা স্বাভাবিক হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই ও দিল্লি বিমানবন্দরেও।  তবে, মাইক্রোসফট বিভ্রাটের কারণে শনিবার সকালেও সমস্যার মুখোমুখি হন বিমান যাত্রীরা। এদিন সকালে চেন্নাই বিমানবন্দরে বিমান যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীরা তাঁদের সমস্যার কথা জানান। কমপক্ষে ১৬টি বিমান বাতিল করা হয়েছে এবং ৩০টি বিমান কয়েক ঘন্টা বিলম্বিত হয়েছে।উল্লেখ্য, মাইক্রোসফট পরিষেবা বসে যাওয়ায় শুক্রবার ভারত তথা বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা-সহ একাধিক ক্ষেত্র, বিশাল সমস্যার মুখে পড়েছিল। শনিবার সকাল থেকে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সফটওয়ারে আউটেজের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম হয়রানির শিকার হন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যার আপডেটে সমস্যা হওয়ার সবথেকে ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসা, ব্যাঙ্কিং, হাসপাতাল এবং উড়ান পরিষেবা ক্ষেত্রকে। মাইক্রোসফটের ব্যবহারই গতকাল বন্ধ হয়ে যায়। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা এক সোশ্যাল মিডিয়া পোষ্টে জানিয়েছেন, ক্রাউডস্ট্রাইকের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁরা কাজ চালাচ্ছেন। সারা বিশ্বে সমগ্র ব্যবস্থাপনাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে গ্রাহকদের প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top