News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি টাকার বার্মিজ সিগারেট সহ এক পাচারকারী গ্রেফতার 
Image

কোটি টাকার বার্মিজ সিগারেট সহ এক পাচারকারী গ্রেফতার 

ধর্মনগর, ১৯ জুলাই: কোটি টাকার বার্মিজ সিগারেট সহ এক পাচারকারীকে  গ্রেফতার করলো ধর্মনগর থানার পুলিশ। 

জানা গেছে শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ধর্মনগর থানাধীন পদ্মপুর রোডের ত্রিপুরেশ্বরী স্কুল সংলগ্ন এলাকার একটি ঘরে  অভিযান চালান ধর্মনগর থানার ওসি এবং মহকুমা পুলিশ অফিসার । এই তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় কোটি টাকার বার্মিজ সিগারেট। আর এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয় এক পাচারকারীকে। এদিন অভিযানের আচ পেয়ে পালিয়ে যায় পাচারকারীর ছোট ভাই। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  এই পাচারকারীর ছোট ভাই শ্রীদাম দাস পুলিশ কনস্টেবলে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় দ্রব্য কাপড় এবং বারমিজ সিগারেট পাচারের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত।যেহেতু পুলিশে কাজ করেন, তাই অনুমান করলেও ভয়ে এতদিন  মুখ খুলতে নারাজ ছিলেন সবাই। শেষ পর্যন্ত আজ বার্মিজ সিগারেট উদ্ধারের ঘটনায়  সামনে উঠে আসে। এবার পাচারকান্ড  পুলিশ কর্মীকে গ্রেফতার করে  সাজা দেওয়া হবে না ছাড় দেওয়া হবে।সেই দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top