News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই জেলায় জেলা পরিষদের নয়টি আসনের জন্য মোট ১৭ টি মনোনয়ন দাখিল : জেলা শাসক
Image

ধলাই জেলায় জেলা পরিষদের নয়টি আসনের জন্য মোট ১৭ টি মনোনয়ন দাখিল : জেলা শাসক

আগরতলা, ১৯ জুলাই: ধলাই জেলায় জেলা পরিষদের নয়টি আসনের জন্য মোট ১৭ টি মনোনয়নপত্র জমা করেছে। স্কুটিনিতে সব কটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। আজ সাংবাদিকদের  মুখোমুখি হয়ে একথা বলেন জেলা নির্বাচন আধিকারিক তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ। 

এদিন তিনি বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলা পরিষদের নয়টি আসনের জন্য মোট ১৭ টি মনোনয়নপত্র জমা পড়ে। শুক্রবার মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়।  

জেলা নির্বাচন আধিকারিক তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ  জানান, যতগুলি মনোনয়নপত্র জমা পড়েছে স্ক্রটিনির পর দেখা গেছে সবগুলি বৈধ। এরমধ্যে দুটি আসনে শুধুমাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। সাতটি আসনে দুটি করে মনোনয়নপত্র জমা  পড়েছে এবং একটি আসনে তিনটি মনোনয়ন পত্র জমা পড়েছে।

 সেই হিসাবে ৭ টি আসনে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ২২ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top