News Flash

  • Home
  • প্রধান খবর
  • অষ্টম শ্রেণির ছাত্রীকে খুন করে আত্মসমর্পণ যুবকের, উত্তপ্ত মালদার হবিবপুর
Image

অষ্টম শ্রেণির ছাত্রীকে খুন করে আত্মসমর্পণ যুবকের, উত্তপ্ত মালদার হবিবপুর

মালদা, ১৯ জুলাই (হি.স.) :  বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক যুবক। এই ঘটনার জেরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মালদার হবিবপুর। অভিযুক্তের ফাঁসির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

মালদার হবিবপুরের ইংলিশ মোহনপুর এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। মৃতার বাবা ও মা মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন, সেই সময় বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়ে ছিল মেয়েটি। প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে ঢুকে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ।

ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ির বারান্দায় মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। অভিযোগ, ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয়। মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডি হাসপাতাল মোড়ে অবরোধ শুরু হয়। অবরোধ তুলতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top