News Flash

  • Home
  • বিদেশ
  • অগ্নিগর্ভ বাংলাদেশ,  ঢাকায় সব ধরনের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা সরকারের
Image

অগ্নিগর্ভ বাংলাদেশ,  ঢাকায় সব ধরনের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা সরকারের

ঢাকা, ১৯ জুলাই (হি.স.) : ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হল। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন এমনটাই ঘোষণা করেন। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।এদিন বিকেল ৩ টা নাগাদ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। অন্যদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ ডেকেছিল শাসকদল আওয়ামী লীগ। মূলত বড় কোনও হিংসা ও প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই জমায়েতের ওপর রাশ টানার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারও হিংসা আটকাতে কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী পড়ুয়াদের সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তাঁরা খারিজ করে দিয়েছেন। প্রস্তাব খারিজ হওয়ার পর মিছিল, সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রসঙ্গত, গত তিন দিনের বিক্ষোভে নিহতের সংখ্যা ২৭। বৃহস্পতিবার সংরক্ষণ বিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। 

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top