News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু মেডিকেল কলেজে ভর্তি রোগীর
Image

তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু মেডিকেল কলেজে ভর্তি রোগীর

লখনউ, ১৯ জুলাই (হি. স.) :  মেডিকেল কলেজের তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা আজব সিং নামে এক রোগীর । উত্তর প্রদেশের জালাউন শহরের বাসিন্দা আজব সিং (৫০) নামে এক ব্যক্তির বুকে আঘাত লাগায়, স্থানীয় কিছু লোক সরকারি মেডিকেল কলেজে ভর্তি করেছিল। ভর্তির পর পরিবারের কোনো সদস্য মেডিকেল কলেজে তার সঙ্গে দেখা করতে আসেননি।শুক্রবার দুপুরে বৃষ্টি হচ্ছিল সেই সময় আজব সিং ভবনের ছাদে উঠে তৃতীয় তলা থেকে লাফ দেন। সেখানকার কর্মীরা তাকে ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে প্রশাসনের আধিকারিকদের খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য জরুরি বিভাগে ভর্তি করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর অজয় ব্রহ্ম তিওয়ারি জানান, রোগীর ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ইন্সপেক্টরকে পাঠানো হয়েছিল। তার পরিবারের সদস্যদের এখনও খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top