News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা

আগরতলা, ১৮ জুলাই: রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা। আজ আমবাসা রেলস্টেশন সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। 

উল্লেখ্য, আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে যাবার রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপদজনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে। এই বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে আরও ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে রাস্তাটি। আমবাসা থেকে লালছড়ি যাওয়ার সম্পূর্ণ রাস্তাটি ভেঙ্গে বিপদজনক অবস্থায়। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ে পক্ষ থেকেও রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। 

ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রত্যেকদিন বিদ্যালয়ের এ রাস্তা ধরেই বিদ্যালয়ে যেতে হয়। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় যানচলাচলে সমস্যা রয়েছে।  এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালকদের। তাই আজ বাধ্য হয়ে অবরোধে শামিল হয়েছেন তাঁরা। তাদের দাবি অতিসত্বর রাস্তাটি সংস্কার করা হোক। প্রায় দু’ঘণ্টা পথ অবরোধ করে রাখে ছাত্র-ছাত্রীরা। ফলে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ডিসিএম পঙ্কজ দত্ত এবং তিনি ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন। তিনি আশ্বস্ত করেন অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top