News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যা যুবকের, শাশুড়ির শাস্তির দাবি গৃহবধূর
Image

মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যা যুবকের, শাশুড়ির শাস্তির দাবি গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই:
মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলো এক ছেলে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে  রানীবাজার এলাকায়।  মৃত ছেলের নাম রুবেল পাল(৩১)।
জানা গেছে সে জুয়েলারিতে কাজ করত। এদিন সামান্য বিষয়কে কেন্দ্র করে প্রথমে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলের।  এরপর মা বকুনি দিলে আত্ম অভিমানী  হয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ছেলে রুবেল। সেই সময় তার  স্ত্রী ও মা ডাকাডাকি করলেও কর্ণপাত করেনি অভিমানী ছেলে।

শেষ পর্যন্ত চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে  তাকে উদ্ধার করে  নিয়ে যায় জিবি হাসপাতাল।  কিন্তু  তাকে দেখে মৃত  বলে ঘোষণা করেন চিকিৎসক । মঙ্গলবার ময়নাতদন্ত শেষে জিবি হাসপাতাল থেকে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায়  মৃতের  স্ত্রী ও পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া দেখা গেছে।

মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, তার শাশুড়ি প্রায়শই তার স্বামীর সঙ্গে মতবিরোধ করত। তাই বাধ্য হয়ে তার স্বামী আত্মহত্যা করেছে। শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বামীহারা গৃহবধূ।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top