News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোলে বাংলোর চৌবাচ্চায় ডুবে মর্মান্তিক মৃত্যু  দেড় বছরের শিশুর
Image

আসানসোলে বাংলোর চৌবাচ্চায় ডুবে মর্মান্তিক মৃত্যু  দেড় বছরের শিশুর

আসানসোল, ১৬ জুলাই (হি. স.) : আসানসোলে চিত্তরঞ্জনে এক রেল আধিকারিকের বাংলোর চৌবাচ্চায় ডুবে মর্মান্তিক মৃত্যু হল দেড় বছরের শিশুর। জানা গেছে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওই আধিকারিক থাকেন অফিসার্স কলোনির বাংলোয়। ‌বাংলার মধ্যেই আছে আউট হাউস। সেই আউট হাউসে থাকেন উজ্জ্বল ধীবর ও তার স্ত্রী বাবলি ধীবর ও তাদের দেড় বছরের শিশু মহাদেব। উজ্জ্বলবাবু বাস কর্মী। বাবলি দেবী পরিচারিকার কাজ করেন। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ কোনওভাবে শিশু মহাদেব বাংলোর মধ্যে থাকা জল ভর্তি চৌবাচ্চায় পড়ে যায়। ‌সেই সময় ধীবর দম্পতি সেখানে ছিলেন না। পরে বিষয়টি জানাজানি হয়। এরপর শিশুটিকে চৌবাচ্চার জল থেকে উদ্ধার করে চিত্তরঞ্জন কে জি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, বাংলোর মধ্যে থাকা গাছে জল দেওয়ার জন্য ওই চৌবাচ্চায় জলে ভরে রাখা হয়। সেখানেই দেড় বছরের মহাদেব পড়ে যায়। পুলিশ জানায়, সেই সময় ওই শিশুর বাবা ও মা বাগানে কাজ করছিল। তখনই কোনওভাবে ওই শিশু চৌবাচ্চার কাছে চলে যায় ও জলে পড়ে যায়। মঙ্গলবার মৃত শিশুটির দেহটির ময়নাতদন্ত হয়েছে আসানসোল জেলা আদালতে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top