News Flash

  • Home
  • দিনের খবর
  • গড়িয়ায় নার্সিং ট্রেনিং স্কুলে ভাংচুর ছাত্রীদের, উত্তেজনা, গ্রেফতার এক
Image

গড়িয়ায় নার্সিং ট্রেনিং স্কুলে ভাংচুর ছাত্রীদের, উত্তেজনা, গ্রেফতার এক

গড়িয়া, ১৬ জুলাই (হি. স.) : একটি বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগে ভাঙচুর ও বিক্ষোভ দেখালেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাই। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকে এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া ষ্টেশন এলাকার শ্রীনগরে। এই ঘটনায় প্রতারিত ছাত্রীরা সোমবার রাতেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার মানিকলাল জানাকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এদিন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চাকরি দেওয়ার নামে কয়েকলক্ষ টাকা প্রতারণা করেছেন অভিযুক্ত। পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।  অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত মানিকলাল জানা। অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কিন্তু ছাত্রীরা নগদ টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। গোটা ঘটনা ক্ষতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top