News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রির ব্যবস্থা সরকারের
Image

বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রির ব্যবস্থা সরকারের

আগরতলা, ১৫ জুলাই: বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে রাজ্য সরকারের তরফ থেকে মহারাজগঞ্জ বাজার সহ পাঁচটি নায্যমূল্যের দোকানে ভর্তুকি মূল্যে বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাতে আলু প্রতি কেজি ৩৫ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি ৪২ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন এস ডি এম মানিক লাল দাস।

এস ডি এম মানিক লাল দাস বলেন, রাজ্যের বাজারগুলিতে আলু ও পেঁয়াজের দাম আকাশছোঁয়া। তাই সরকার এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে আগরতলার চারটি নায্যমূল্যের দোকানে  বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাতে প্রতি কেজি আলু ৩৫ টাকা ও পেঁয়াজ ৪২ টাকা দরে বিক্রি করা হবে।

তাঁর কথায়, যতদিন পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে ততদিন এইভাবে প্রতিটি বাজারে ও রেশন শপে আলু ও পেঁয়াজ দেওয়া হবে।

Releated Posts

ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ছাদের অংশ ভেঙে আহত মহিলা ও শিশু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি শাখায় সোমবার দুপুরে ছাদের একটি অংশ…

ByByReshmi Debnath Aug 3, 2026

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top