News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা ওলি, সোমবার নেবেন শপথ
Image

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা ওলি, সোমবার নেবেন শপথ

কাঠমান্ডু, ১৪ জুলাই (হি.স.): নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা ওলি। সোমবার, ১৫ জুলাই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল কে পি শর্মা ওলিকে (৭২) পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ওলি হলেন একমাত্র নেতা যিনি নেপালি কংগ্রেসের সমর্থনে এই পদের জন্য দাবি করেছিলেন। পুষ্প কমল দাহাল আস্থা প্রস্তাব হারানোর পর নেপালের প্রেসিডেন্ট পাউডেল শুক্রবার সন্ধ্যায় নেপালি সংসদে রাজনৈতিক দলগুলিকে ডাকেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী অংশীদারিত্বের দাবির আহ্বান জানিয়েছিলেন। রবিবার রাষ্ট্রপতি কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “নেপালের সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে মাননীয় রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল প্রতিনিধি পরিষদের সদস্য শ্রী কে পি শর্মা ওলিকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।” সোমবার বেলা এগারোটা নাগাদ হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।  হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top