News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশি মদের কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ
Image

দেশি মদের কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের আনন্দবাজার রাজনগর এলাকায় দেশি মদের কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ। শনিবার ভোরে ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে আনন্দবাজার রাজনগর  এলাকায় এক পুলিশি অভিযান হয়। এই অভিযানে ওসি নিজে নেতৃত্ব দেন। 

তাঁর নেতৃত্বে ২০ থেকে ২৫ টি সারিবদ্ধ অবস্থায় অবৈধ দেশী মদের কারখানা গুঁড়িয়ে দেয় পুলিশ বাহিনী। সত্যেন্দ্র শুক্ল বৈদ্য ওরফে সত্য নামে একজন লোক এই অবৈধ দেশীয় মদের ঠিকাদার বলে জানা যায়। বিভিন্ন এলাকায় তল্লাশি করে প্রায় ২০০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করে ধর্মনগর থানার পুলিশ। খবর পেয়ে ভোরেই এই বাড়ি থেকে সবাই পালিয়ে যায় তাই কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

এই রাজনগর কলোনি এবং আনন্দবাজারের পরিবেশ বিষিয়ে তুলেছিল এই অবৈধ মদের কারখানা গুলি। এলাকাবাসীরা তাদের রাতের ঘুম বিসর্জন দিয়ে রাতের পর রাত অবৈধ দেশীয় মদের বিরুদ্ধে সজাগ হয়েছিল। এই এলাকা থেকেই সারা ধর্মনগর শহরের অবৈধ দেশীয় মদের সাপ্লাই হতো এবং কখনো পরিবেশ, কখনো সাংসারিক পরিবেশ নষ্ট হতো এই অবৈধ দেশীয় মদ সেবনের মাধ্যমে। 

এলাকার বাসীদের অভিমত এই সত্যেন্দ্র শুক্ল বৈদ্য ওরফে সত্য নাকি এই অবৈধ দেশীয় কারখানাগুলোর কোথা থেকে চাল আসবে এবং বানিনোর পর কোথায় কি পরিমান সাপ্লাই হবে তা পর্যবেক্ষণ করত। তার বাড়ি থেকে অবৈধ মদ এবং সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হলেও  সবাই পালিয়ে যেতে সক্ষম হয়  ।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top