News Flash

Image

বাঁকুড়ার তৃণমূলের দলীয় কার্যালয়ে  আগুন

বাঁকুড়া, ১৩ জুলাই (হি. স. ): তৃণমূলের দলীয় কার্যালয়  আগুনে ভস্মীভূত হওয়ায় বিজেপিকে দুষছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  বাঁকুড়ারগঙ্গাজলঘাটি ব্লক-১–এর কাপিষ্টা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় শুক্রবার  রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে।  এই ঘটনাকে কেন্দ্র করে  শাসক ও বিরোধী  তরজাও শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।  ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে বিজেপি মত প্রকাশ করেছে।কাপিষ্টা অঞ্চলের পঞ্চায়েত অফিস নবগ্রামে। পঞ্চায়েত অফিসের কাছেই অঞ্চলের দলীয় কার্যালয়। তৃণমূলের যে কোনো অঞ্চলে দুইটি অথবা তার অধিক গোষ্ঠী রয়েছে সর্বত্র। এটা সর্বজনবিদিত। জোড়াফুলের ঘাঁটি এই এলাকায়   শাসকদলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ক্ষমতা বিরোধীদের রয়েছে বলে তৃণমূলেরই একাংশ বিশ্বাস করতে পারছেন না। তবে দলের কাপিষ্টা অঞ্চল সভাপতি প্রভাস মহন্ত বলেন, এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রটি বিজেপি জিতেছে। তাই ওরা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। বিজেপির কিছু উঠতি মাস্তান সন্ধ্যা হলেই মদ খেয়ে মাতলামো করে। তারা সিপিএমের সঙ্গেও হাত মিলিয়েছে। তিনি দাবি করেন পার্টি অফিসে আগুন দিয়েছে বিজেপি এবং সিপিএম আশ্রিত গুন্ডারা। এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপি নেতা রাজু তেওয়ারির দাবি তৃণমূলের এক গোষ্ঠীর বাহিনী ওই কার্যালয়ে ঢুকতে পারে না। অন্যদিকে তাদের অপর গোষ্ঠী অফিসের ভিতরে মৌতাতের আসর বসায়। পাশাপাশি ভাগ বাঁটোয়ারার ব্যাপারও আছে। তিনি বলেন  ওদের পুলিশ, প্রসাশন আর অর্থবল রয়েছে সেখানে বিজেপি আগুন লাগাবে। রাজু তেওয়ারির দাবি, ওরা পুলিশে অভিযোগ করুক।  সঠিক তদন্ত হলেই সত্য প্রকাশ পাবে। বিজেপি জড়িত থাকলে তাদের কঠিন শাস্তি দিন। সিপিআইএম নেতা মানব মন্ডলেরও দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল । তবে এটা তৃণমূলের নেতারাই বলতে পারবেন এই ঘটনায় কে অথবা কারা জড়িত।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top