News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে গ্রুপ লীগ অভিযান শেষ করলো সিমনা তামাকারী
Image

জয় দিয়ে গ্রুপ লীগ অভিযান শেষ করলো সিমনা তামাকারী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে গ্রুপ লীগ অভিযান শেষ করেছে সিমনা তামাকারী ফুটবল ক্লাব। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার ২-০ গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের এ গ্রুপের ম্যাচ। সিমনা তামাকারীর পক্ষে এটি গ্রুপ লিগে অন্তিম তথা সপ্তম ম্যাচের মাথায় তৃতীয় জয়। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে পান্তৌয় স্পোটিং সোসাইটি ও ঐকতান এর সঙ্গে ড্র তে ম্যাচ নিষ্পত্তি হওয়ায় পয়েন্টের দিক থেকে কিছুটা পিছিয়ে যেতে হয়েছে। অন্যথায় সিমনা তামাকারী মূল পর্বের দাবিদার হতো। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ,য় শুক্রবার বেলা একটায় ৪১ মিনিটের মাথায় প্রথম গোল, রাজমনি দেববর্মার পা থেকে। দ্বিতীয়ার্ধের খেলাও দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত ৮১ মিনিটের মাথায় বয়ার দেববর্মার গোলে সিমনা তামাকারী  ২-০ তে এগিয়ে যায়। পরবর্তী সময়ে আর কেউ গোল করতে সক্ষম হয়নি বলে দুই গোলে জয়ী সিমনা তামাকারী ৩ পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়ে। এ গ্রুপ থেকে ঐকতান যুব সংস্থা ও জম্পুইজলা প্লে সেন্টার অনেকটা এগিয়ে রয়েছে। এদিকে আজকের খেলায় রেফারি দুদলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ, অসীম বৈদ্য ও সুশান্ত দাস।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top