News Flash

  • Home
  • দেশ
  • যুবকের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য কলকাতায়
Image

যুবকের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য কলকাতায়

কলকাতা, ১২ জুলাই (হি. স.) : কোয়েস্ট মলের পিছন দিকে একটি বাড়ি থেকে  যুবকের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার সকালে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সামশের আলি (‌৩৮)‌। ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান, ঘরে ঢুকে ওই যুবককে গলার নলি কেটে খুন করা হয়েছে। প্রমাণ নষ্ট করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে ব্রাইট স্ট্রিটের বাসিন্দা সামশের আলি ঘরে একাই থাকতেন। পাশের ঘরে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা থাকত। এদিন সকালে স্ত্রী ডাকতে গিয়ে দেখতে পায় দরজা ভিতর থেকে বন্ধ। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে সামশের। স্ত্রীর চিৎকারে ছুটে আসে পরিবারের বাকিরা ও স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড এবং সাউথ ইস্ট ডিভিশনের ডিসিপি ভোলানাথ পাণ্ডে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top