News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, তবুও এখনই জেলমুক্তি নয়
Image

ইডি-র মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, তবুও এখনই জেলমুক্তি নয়

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত ইডি-র মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। কারণ পৃথক মামলায় তিনি সিবিআইয়ের হেফাজতেও রয়েছেন। সেই মামলায় তাঁকে আলাদা করে জামিন নিতে হবে।  তাই ততদিন  জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

উল্লেখ্য, ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মামলায় শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। আম আদমি পার্টি (আপ)-র প্রধানকে গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বেআইনি পদক্ষেপ কি না, সেই সম্পর্কে কেজরির আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ। যদিও কেজরি এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথক ভাবে জামিন নিতে হবে তাঁকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না কেজরি।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top