News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকান্ডে মূল অভিযুক্তকে রাজ্যে নিয়ে এলো পুলিশ
Image

ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকান্ডে মূল অভিযুক্তকে রাজ্যে নিয়ে এলো পুলিশ

আগরতলা, ১১ জুলাই: অবশেষে ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকান্ডে গৌহাটি থেকে মূল অভিযুক্ত রাজু বর্মনকে আজ রাজ্যে নিয়ে আসা হয়েছে। আগরতলা বিমানবন্দরে আজ দুপুর নাগাদ রাজু বর্মনকে নিয়ে আসা হয়। আজকেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। উল্লেখ্য, গতকাল  ত্রিপুরা পুলিশের টিম তাকে বাকো থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সন্ধ্যা রাতে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছওল ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদককে। রাজধানীর বনেদি ক্লাব উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে দুষ্কৃতীরা গুলি করে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথায় একটি গুলি লেগেছিল। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ভিকির পরিবারের অভিযোগ ছিল ক্লাবের অন্যান্য সদস্যরা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে।

মৃতের স্ত্রী অভিযোগ করেছিলেন, এদিন সন্ধ্যায় তিনি তাদের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। তারপরে সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন, বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছেন, তার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ আসে। কিছু সময় পরে খবর আসে ভিকি গুলিবিদ্ধ হয়েছে।তাঁর আরো অভিযোগ, রাজু বর্মন তার স্বামীকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মৃত ভিকির স্ত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ।

তারপর পুলিশি তদন্তে দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতরা হলেন, প্রদ্যুৎ ধর চৌধুরী, কলেজ পড়ুয়া সুস্মিতা সরকার(২২) এবং সানি সাহা। প্রদ্যুৎ উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি ছিলেন। আজ হত্যাকান্ডপর মূল অভিযুক্ত রাজু বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top