News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিনের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা
Image

চিনের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা

বেইজিং, ১০ জুলাই (হি.স.) : বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে সজ্জিত এক মঞ্চে যান। মঞ্চে চিনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।  এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা গার্ড অনারের মাধ্যমে স্যালুট গ্রহণ করেন। বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুটও জানানো হয়। অনুষ্ঠানে উভয় প্রধানমন্ত্রী পরাস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।  এদিকে স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপল-এ বাংলাদেশ ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top