বেইজিং, ১০ জুলাই (হি.স.) : বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে সজ্জিত এক মঞ্চে যান। মঞ্চে চিনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা গার্ড অনারের মাধ্যমে স্যালুট গ্রহণ করেন। বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুটও জানানো হয়। অনুষ্ঠানে উভয় প্রধানমন্ত্রী পরাস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এদিকে স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপল-এ বাংলাদেশ ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

চিনের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা
Tags:
Releated Posts
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…
ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…
দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…


















