ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাগাতর তৃতীয় ম্যাচে জয়ী পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। টানা জয়। পরপর তিন ম্যাচে। দুর্দান্ত জয়ের হ্যাটট্রিক পান্তৌয় স্পোর্টিং সোসাইটির। তবে মূল পর্বে খেলার প্রত্যাশা কিছুটা হলেও জিইয়ে রয়েছে। লীগের প্রথমদিকে পরপর দুটি ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতেই পান্তৌয়ের কিছুটা ক্ষতি হয়েছে। মাঝে ঐকতান যুব সংস্থার সঙ্গে এক-দুই গোলে পরাজয় পান্তৌয় সোসাইটি কে পিছিয়ে দিয়েছিল। এদিকে, পরপর তিন ম্যাচে যথাক্রমে আনন্দ ভবনকে ৩-১ গোলে, ইউনাইটেড বিএসটিকে ২-১ গোলে হারানোর পর আজ, মঙ্গলবার ইয়ুথ ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ৩৩ মিনিটের মাথায় নেলসন ত্রিপুরার গোল এবং ৭৩ মিনিটের মাথায় জেমসন দেববর্মার গোল পান্তৌয় স্পোর্টিং সোসাইটি দারুন জয় পায়। দুই অর্ধের দুই গোলে। পক্ষান্তরে ইয়ুথ ক্লাবের ফুটবলাররা একাধিকবার আক্রমণ রচনা করলেও গোল পরিশোধের কোন ফুরসৎ পায়নি। ২-০ গোলে জয় ছিনিয়ে পান্তৌয় স্পোর্টিং সোসাইটি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজিত ক্লাবের রাহুলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি লিটন সাহা, পল্লব চক্রবর্তী, সুশান্ত দাস ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় কদমতলী যুব সংস্থা বনাম উমাকান্ত কোচিং সেন্টার। বিকেল তিনটায় আমরা ক-জনা বনাম সরোজ সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

লীগ ফুটবলে ইয়ুথ ক্লাবকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পান্তৌয় স্পোর্টিং সোসাইটির
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















