News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস কাউন্সিলের ফুটবলে সাফল্যের লক্ষ্যে অপরাজেয় ঊনকোটি, শেষ দিনের খেলা আজ
Image

স্পোর্টস কাউন্সিলের ফুটবলে সাফল্যের লক্ষ্যে অপরাজেয় ঊনকোটি, শেষ দিনের খেলা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। ঊনকোটি কোচিং সেন্টারের জয়জয়কার। চারদলীয় লীগে পরপর দুটি ম্যাচে জয়। সাফল্যের লক্ষ্যে অনেকটা এগিয়ে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্তঃ প্লে সেন্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে। খেলা হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আজ উদ্বোধনী ম্যাচ সকাল সাড়ে ৯ টায় বিলোনিয়া কোচিং সেন্টার দুই-শূন্য গোলের ব্যবধানে পশ্চিম জেলা কোচিং সেন্টার কে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় ঊনকোটি দু-এক গোলের ব্যবধানে সিপাহীজলাকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে সিপাহীজলা ১-০ গোলে বিলোনিয়াকে পরাজিত করেছে। দিনের চতুর্থ ম্যাচে ঊনকোটি এক-শূন্য গোলের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, চারটি কোচিং সেন্টার এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ সকাল-বিকাল মিলিয়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল সাতটায় প্রথম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম সিপাহী জলা কোচিং সেন্টারের মধ্যে। লীগের অন্তিম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম ঊনকোটি কোচিং সেন্টারের মধ্যে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top