News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে উদ্ধার চিকিৎসা সামগ্রী, আটক দুই,
Image

রহস্যজনকভাবে উদ্ধার চিকিৎসা সামগ্রী, আটক দুই,

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৯ জুলাই: সামনে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রাক মুহূর্তে সাব্রুমে উদ্ধার মানব দেহের বিভিন্ন ধরনের অপারেশনের এর জন্য যে সকল সামগ্রীগুলি প্রয়োজন সেই সকল সামগ্রীগুলি উদ্ধার হয় সাব্রুমের মনুবাজার থানার অন্তর্গত গুয়া চাঁদ এলাকায়।

তবে বিভিন্ন ভাবে প্রশ্ন উঠছে কেন এ সকল সামগ্রীগুলি নিয়ে আসা হয়েছে অবৈধভাবে নাকি এর পেছনে রয়েছে বড়সড়ো কোন  ষড়যন্ত্রের রহস্য।

ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসডিপিও নিত্যানন্দ সরকারের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনীর সমেত সাব্রুম মহকুমার অন্তর্গত গুয়াচাঁদ এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মানব দেহের বিভিন্ন অপারেশনের সাথে যুক্ত মেডিকেল সরঞ্জাম পাওয়া যায়। মেডিকেল সরঞ্জামগুলির বৈধ কোনো কাগজপত্র এবং মালিককে পাওয়া যায়নি ।

তবে এই ওষুধি এবং মানব দেহের বিভিন্ন অস্ত্রপচারের সঙ্গে যুক্ত সরঞ্জামগুলি একটি মারুতি ভ্যান গাড়িতে তোলার সময় পুলিশ দুজনকে গাড়ি সহ আটক করে । তবে কোন এক অজ্ঞাত কারণে মনুবাজার থানার পুলিশ ওই দুইজন এর নাম প্রকাশ করতে চাইছে না। তবে এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভূমিক জানিয়েছে দশ পেটি মেডিকেল সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ১০ লাখ টাকা হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top