News Flash

  • Home
  • দেশ
  • নলকূপ না বসিয়েই বিল, শোকজ তৃণমূল ব্লক সভাপতি, পথে নামছে বিজেপি
Image

নলকূপ না বসিয়েই বিল, শোকজ তৃণমূল ব্লক সভাপতি, পথে নামছে বিজেপি

বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): নলকূপ না বসিয়ে ঠিকাদার তথা ব্লক সভাপতি বিল নিয়ে নেওয়াকে কেন্দ্র করে তীব্র আলোড়ন রাজনৈতিক মহলে। ইন্দপুর সিপিএমের পক্ষ থেকে আবেদন জানিয়ে জেলা শাসকের কাছে ইন্দপুর–এর গৌরবাজার পঞ্চায়েতে সাতটি নলকূপ বসানোর জন্য বিগত অর্থবর্ষে অর্থ মঞ্জুর করানো হয়। কিন্তু নলকূপ না বসিয়েই টাকা তুলে নেওয়া হয়। এই অভিযোগের পরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। স্হানীয় সূত্রে জানা যায় এলাকার ব্লক সভাপতি রেজাউল খানই এর ঠিকাদার। যার ফলে স্হানীয় তৃণমূলও অস্বস্তিতে পড়ে। এর পরই তৃণমূলের জেলা সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী ইন্দপুর–এর ব্লক সভাপতি তথা ঠিকাদার রেজাউলকে শোকজ করেন। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল জানান পঞ্চায়েতের টাকা কী ভাবে লোপাট হচ্ছে এটা তার প্রকৃষ্ট উদাহরণ। এই ঘটনার প্রতিবাদে আগামী ১১জুলাই ইন্দপুরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন জমা দেওয়া হবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top