কলকাতা, ৯ জুলাই (হি.স.): নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামবৃদ্ধি নিয়ে জেরবার আম জনতা। সব্জির বাজারে কার্যত ছ্যাঁকা দিচ্ছে টমেটো, ফুলকপি, আদা, রসুন প্রভৃতির দাম। বেশ দাম বেড়েছে আলু ও পেঁয়াজেরও। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত। মঙ্গলবার কলকাতার বিভিন্ন বাজারে বেগুন বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে, টমেটো ৮০ টাকা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী-সহ সব্জির দাম এতটাই বেশি যে, ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। সামান্য সব্জি কিনতেই পকেট ফাঁকা। উচ্ছে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে, ঢেঁড়শ ৮০, পটল ৫০, পেঁপে ৫০ টাকা কেজি। চন্দ্রমুখী আলু ৪০-৪৫ টাকা। মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী, মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত
Releated Posts
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…
এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ
মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…
আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…


















