News Flash

  • Home
  • খেলা
  • প্রভাত, জিমেনের জোড়া হ্যাটট্রিকে কেশব সংঘকে হারালো জম্পুইজলা
Image

প্রভাত, জিমেনের জোড়া হ্যাটট্রিকে কেশব সংঘকে হারালো জম্পুইজলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের জয়ের ধারা অব্যাহত জম্পুইজেলা প্লে সেন্টারের। টিএফএ আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার আট গোলের বড় ব্যবধানে কেশব সংঘ কে পরাজিত করেছে। এটি জন্তু জেলার পক্ষে ষষ্ঠ ম্যাচের মাথায় পঞ্চম জয়। মাঝে একটি খেলায় পান্তৌয় স্পোর্টিং সোসাইটি সঙ্গে ড্র ম্যাচ থেকে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। এ পর্যন্ত অপরাজেয়র ধারা অটুট রেখে জম্পুই জেলা প্লে সেন্টার মূল পর্বে খেলা নিশ্চিত করে নিয়েছে। এ গ্রুপ থেকে অপর দল হিসেবে ঐকতান যুব সংস্থা মূল পর্বের দোরগোড়ায় রয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবার বেলা একটায় জম্পুইজলা প্লে সেন্টার অনেকটা একতরফা ভাবে কেশব সংঘ কে দুই অর্ধেই পর্যূদস্ত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই গোলে এগিয়ে ছিল। গোল শুরু খেলার ১০ মিনিটের মাথায়। এমন কি একেবারে অন্তিম মুহূর্তেও প্রতিপক্ষকে গোল করতে ছাড়েনি জম্পুইজলা প্লে সেন্টার। প্রভাত কলই

এবং জিমেইন জমাতিয়ার জোড়া হ্যাট্রিক ম্যাচে উল্লেখযোগ্য। এছাড়া, বিশ্বজিৎ জমাতিয়া ও ধন্য সাধন জমা তিয়া একটি করে গোল করেছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত দলের সন্তোষকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। খেলার ১০ মিনিটের মাথায় অতিমাত্রায় অসদাচরণের দায়ে রেফারি হাবার্ট দেববর্মাকে লাল কার্ড দেখিয়ে রেফারি মাঠ থেকে বের করে দেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, চিরঞ্জিত দেববর্মা ও পল্লব চক্রবর্তী।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top