News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস কাউন্সিলের আন্তঃ কোচিং সেন্টার ফুটবল টুর্নামেন্ট আজ থেকে
Image

স্পোর্টস কাউন্সিলের আন্তঃ কোচিং সেন্টার ফুটবল টুর্নামেন্ট আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্তঃ প্লে সেন্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আগামীকাল থেকে শুরু হচ্ছে। খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আগামীকাল উদ্বোধনী ম্যাচ সকাল সাড়ে ৯ টায় পশ্চিম জেলা কোচিং সেন্টার ও বিলোনিয়া কোচিং সেন্টারের মধ্যে। উল্লেখ্য, চারটি কোচিং সেন্টার এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অপর দুটি কোচিং সেন্টার হলো সিপাহীজলা কোচিং সেন্টার ও ঊনকোটি ডিস্ট্রিক্ট কোচিং সেন্টার। চারদলীয় লীগ ভিত্তিক টুর্নামেন্টে ম্যাচ হবে ছয়টি। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ, সোমবার। তবে খেলা শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল সকাল বিকাল মিলিয়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের পর সিপাহীজলা কোচিং সেন্টার খেলবে ঊনকোটি কোচিং সেন্টারের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ বিলোনিয়া কোচিং সেন্টার বনাম সিপাহীজলা কোচিং সেন্টার এর মধ্যে। দিনের চতুর্থ তথা অন্তিম ম্যাচ ঊনকোটি কোচিং সেন্টার বনাম বিলোনিয়া কোচিং সেন্টারের মধ্যে। ১০ জুলাই সকাল সাতটায় প্রথম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম সিপাহী জলা কোচিং সেন্টারের মধ্যে। লীগের অন্তিম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম ঊনকোটি কোচিং সেন্টারের মধ্যে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের টুর্নামেন্ট কমিটির কনভেনার ফুটবল টুর্নামেন্টের লিগ সূচি ঘোষণা করেছেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top